‘তাসকিনের গতি নেই, কাটার নেই মোস্তাফিজের’
‘তাসকিনের গতি নেই, কাটার নেই মোস্তাফিজের’
তাসকিনের পারফরম্যান্স নিয়ে চিন্তিত বিসিবি সভাপতি।
মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে বাংলাদেশের পেস বোলিং আক্রমণে নতুন একটা যুগের সূচনা হয়েছে গত দুই বছরে। যে আক্রমণে অন্যতম দুই ভরসা মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। কিন্তু চ্যাম্পিয়নস ট্রফি থেকে এই দক্ষিণ আফ্রিকা সফর—দুজনই হতাশ করেছেন। মোস্তাফিজ তো সফর অসমাপ্ত রেখেই দেশে ফিরেছেন। তাসকিন এখনো পাননি বলার মতো সাফল্য। মোস্তাফিজ-তাসকিনের এই ছন্দ হারিয়ে ফেলাটা ভাবাচ্ছে বিসিবি সভাপতি নাজমুল হাসানকেও। শুক্রবার গুলশানে নিজ বাসভবনে সংবাদমাধ্যমের সামনে নাজমুল বাংলাদেশ পেস বোলারদের পারফরম্যান্স বিশ্লেষণ এভাবে করলেন, ‘রুবেল আগের মতোই বোলিং করছে। মাশরাফিও আগের মতোই আছে। সমস্যা হচ্ছে দুটো বোলারকে নিয়ে। গত চার বছরে এই দু্ই বোলারই কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু এনে দিয়েছে।’
মোস্তাফিজ-তাসকিন কেন ছন্দ হারিয়ে ফেলেছেন, সেটিও জানা বিসিবি সভাপতির, ‘শুরু থেকে দেখেছি তাসকিনকে জোরে বোলিং করে। হঠাৎ করে তারা লাইন-লেংথ একদমই খারাপ হয়ে গেছে। শুধু এই সিরিজে নয়, আগে থেকেই এটা হচ্ছে। গতিটাও আগের চেয়ে কমে গেছে! ওর একটা সমস্যা হয়েছে। কী সমস্যা সেটা দেশে ফেরার পর দেখা হবে। আরেকজন বোলার হচ্ছে মোস্তাফিজ। সন্দেহ নেই সে আমাদের সেরা পেসার। ওর বোলিং কিন্তু খারাপ হচ্ছে না। তবে কাটার আর আগের মতো হচ্ছে না। লাইন-লেংথ-গতি ঠিক আছে। আমাদের বলা হয়েছিল (অস্ত্রোপচারের পর) আগের অবস্থায় আসতে ওর এক বছর লাগবে। মোস্তাফিজকে নিয়ে আমাদের চিন্তা নেই। আশা করি শিগগির সে ফিরে আসবে।’
বিস্তারিত জানতে ক্লিক করুন

No comments